দত্তপুকুরের রেল যাত্রীদের বিক্ষোভ - The News Lion

দত্তপুকুরের রেল যাত্রীদের বিক্ষোভ

 


দি নিউজ লায়নঃ   অফিসের  ব্যস্ত সময়ে  চালাতে হবে দত্তপুকুর লোকাল ট্রেন।এই দাবিতেই বুধবার সকালে দত্তপুকুরের সাধারন রেল যাত্রীদের বিক্ষোভে সরগরম হল দত্তপুকুর স্টেশন। প্রায় দুই ঘন্টা ধরে চলে রেল অবরোধ। পরবর্তীতে তৃণমূল নেতৃত্ব এবং পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন সাধারন যাত্রিরা। লোকাল ট্রেনের দাবিতে যাত্রি বিক্ষোভ এবং অবরোধের জেরে   


  বুধবার সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত শিয়ালদহ-বনগাঁ শাখার ট্রেন চলাচল বিঘ্ন ঘটে।   বিক্ষোভ ও অবরোধের ফলে আটকে যায় একাধিক ট্রেন। সমস্যায় পড়ে বহু ট্রেন যাত্রীরা। বিক্ষোভকারীদের অভিযোগ অন্যান্য স্টেশনে, যেমন বারাসত, মধ্যমগ্রাম থেকে লোকাল ট্রেন চললেও দত্তপুকুর স্টেশন থেকে কোন লোকাল ট্রেন চলছে না অফিস টাইমে। টাইম টেবিল অনুযায়ী  ৮ টা ৪২ এবং ৯ টা ৪২ মিনিটেরর  দত্তপুকুর লোকাল আগে থেকে চলতো।করোনার সময়কালে তা বন্ধ করে দিয়েছে রেল কর্তৃপক্ষ। তাদের দাবি অফিসের সময়ে দুটি  দত্তপুকুর লোকাল  অবিলম্বে চালাতে হবে। না হলে যাত্রীরা বৃহত্তর আন্দোলনে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন।


করোনা সংক্রমণ রুখতে  বন্ধ করা হয়েছিল ট্রেন চলাচল। পরবর্তীতে বাস বা অন্যান্য যানবাহন চলাচল শুরু হলেও লোকাল ট্রেনের স্বাভাবিক পরিষেবা এখনও বন্ধ রাখা হয়েছে। বর্তমানে কিছু স্পেশাল ট্রেন চালানো হচ্ছে। তবে এখনও টাইম টেবিল মেনে ট্রেন চলাচল বন্ধ আছে। সেক্ষেত্রে ৮টা ৪২ ও ৯টা ৪২ এই দুটি দত্তপুকুর লোকালও বন্ধ আছে। এই দুটি ট্রেনে দত্তপুকুর থেকে বহু অফিস যাত্রী সহ অন্যন্য যাত্রীরা কর্মস্থলে যেতেন। তারা বর্তমানের সমস্যায় পড়েছেন। ব্যস্ত সময়ে ভীড়ে ঠাসা হাবড়া ও বনগাঁ লোকালে উঠতে পারছেন না অনেকেই।


অনেকে আবার উঠতে গিয়ে পড়েও যাচ্ছেন। ফলে ছোট বড় দুর্ঘটনাও ঘটছে হামেশাই। ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়াতেই এদিন দত্তপুকুরের যাত্রীরা বিক্ষোভ ও অবরোধে সামিল হব। দত্তপুকুরের রেল যাত্রি তনুশ্রী সরদার, বিশ্বজিৎ হালদারের অভিযোগ স্পেশাল ট্রেনে অত্যধিক ভিড় হচ্ছে। প্রান হাতে নিয়ে তাদের কলকাতায় যেতে হচ্ছে। যাত্রির তুলনায় ট্রেন কম। ঠাসাঠাসি ট্রেনেে উঠতে গিয়ে দুরঘটনা ঘটছে। তাদের দাবি অবিলম্বে দত্তপুকুর থেকে লোকাল ট্রেন চালানো হোক।         

এই বিষয়ে  পূর্ব রেলের মূখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানান, আমরা সিডিউল  মত ট্রেন চালানোর জন্য প্রস্তুত আছি। রাজ্য সরকার যে দিন অনুমতি দেবে সেদিন থেকেই রেল কর্তৃপক্ষ লোকাল ট্রেন চালাবে। লোকাল ট্রেন চালানোর জন্য রেল সবরকম ভাবে প্রস্তুত আছে।।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.